Header Ads

Header ADS

চেতনাময়ী রাত। লেখক মোঃ জাহিদুল ইসলাম

চেতনাময়ী রাত
লেখক : মো : জাহিদুল ইসলাম 

সবাই যখন ঘুমের প্রতীক্ষায়,চেতনাপ্রিয়, কবি প্রকৃতির, মানুষেরা ঠিক সে সময়ই ঘুমকে বিসর্জন দিয়ে নীরব প্রকৃতির অবস্থাকে সামনে রেখে তাদের চেতনার অ্যালবাম লেখা শুরু করে৷ লেখক শুরু করে তার নতুন কোনো চেতনা, যেটা তার ডায়েরির পাতায় স্মরনীয় করে রাখতে চায়৷ কবি শুরু করে তার জীবনের নতুন কোনো কবিতা, যে কবিতায় কবি তার জীবনের সবচেয়ে স্মরনীয় মুহূর্তগুলো যুক্ত করার উপায় খুজে৷ কিছু শ্রেণির লোকেরা তাদের বাস্তব জীবনের ঘটমান ইতিহাস গুলো লিখতে শুরু করে৷ কষ্ট প্রিয় মানুষ,  যারা শুধু জীবনে কষ্টের বোঝা মাথায় নিয়ে প্রিয় মানুষটাকে সুখে রাখার প্রতীক্ষায় থাকে,তারা তাদের কষ্টের আত্মদানকারী হিসেবে ডায়েরীর পাতায় জীবনের উপন্যাস লিখতে শুরু করে৷ এই নিঝুমরাতের নির্বাক আবহাওয়ায়,জনশুন্য স্থানে, একাকিত্বভাবে বসে তাদের চেতনাগুলো লিখে রাখে৷ জীবনের ইতিহাস, অতীতের মায়াপুর্ন গল্প, উপন্যাসগুলো তারা লিখতে শুরু করে৷ কিছু অতীতপুন্য গল্প লিখতে কখনো কখনো চোখের অশ্রুগুলোতে ডায়েরির পাতা ভিজে যায়৷ ভিজে যায় কলমের কালিগুলো৷ এক শ্রেনীর মানুষেরা তাদের প্রিয় মানুষের দেয়া কোনো পত্র পড়তে পড়তে প্রিয় মানুষ্টার ছবি চোখের সামনে রেখেই ঘুমিয়ে যায়৷কবি প্রকৃতির মানুষেরা তাদের কবিতায় নতুন শব্দ যুক্ত করার প্রতিক্ষায় থাকে৷ কবিতার ছন্দগুলো মেলানোর জন্য তাদের প্রচেষ্টার অর্ধেক সময় বায় করে থাকে৷ কখনো কখনো কবিতা লিখতে লিখতেই নিদ্রায় গমন করে৷ 

প্রতিটা রাতই কারো সুখের আবার কারো কষ্টের৷ কেউ বা মনের সুখে রাত কাটিয়ে দেয়, কেউ বা কষ্টকে বুকে ধরে ও রাত কাটানোর চেষ্টা করে৷ এই নিঝুম রাত, আজীবন একই ভাবে থেকে যাবে৷ শুধু বদলে যাবে কবির  মনোভব৷ সময়ের ব্যাবধানে ভবিষ্যতের রাত গুলোতেও লেখকের চেতনার ভিন্ন ভিন্ন লেখা তার উপন্যাসে উপস্থাপন করবে৷ 
 পূর্বের ন্যায় নতুন কবির আগমনে নতুন নতুন কবিতার সৃষ্টি হবে৷থাকবেনা সেদিন এই কবি৷  তবে রয়ে  যাবে পূর্বের রেখে যাওয়া কবিতা৷ স্মৃতিময়ী মুহুর্তগুলো একসময় ভবিষ্যতের চোখের পানিতে পরিনত হবে৷ শেষ হয়ে যাবে কবির মনোভব৷ আসবেনা এই নিস্তব্ধ রাত, মুছে যাবে কবিতার শেষের বানী, যেদিন কবি থাকবে না তার কবিতার জগতে৷ লেখক থাকবে না তার কল্পনার জগতে, উপন্যাসের জগতে,চেতনার জগতে৷ 

No comments

Powered by Blogger.